কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাকের চাপায় অটোরিকসার ৪ যাত্রী নিহত
নূর মোহাম্মদ
কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। আহতত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতের মধ্যে অটোরিকসার চালক মো: আলম (৪৫) ও মিজানুর রহমান (২৮) নামে দুই জনের নাম জানা গেছে। বাকিদেন নামপরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা ৬ জন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। আশংঙ্কাজনক ৪ জনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ডাক্তার ২ জনকে মৃত ঘোষনা করেন। এ দুর্ঘটনায় ড্রামট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু।

