কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের বৃক্ষরোপন
মোঃ মনির হোসেন: গাছের চারা রোপণের মাধ্যমে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ।
শুক্রবার (২৩ জুন) বিকেলে আওয়ামী মৎস্যজীবী লীগের দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে গুরুদয়াল সরকারী কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে বনজ, ফলজ, ভেষজ চারা রোপণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এমএ আফজল।
এতে কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. কামালের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশনেন যুবলীগ নেতা পল্লব রাশেদ, পৌরছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেনসহ মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মো. মনির হোসেন/নিউজ রুম এডিটর

