সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ

আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে লটারি অনুষ্ঠিত হবে।

এই দুই ধরনের মোট ৩ হাজার ৩৯২ শিক্ষাপ্রতিষ্ঠান এবার এ কার্যক্রমে যুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি বিদ্যালয় এবং মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়ে অবস্থিত ২ হাজার ৮৫২টি বেসরকারি বিদ্যালয় এ ভর্তি কার্যক্রমে অংশ নিয়েছে। মোট ৯ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৭ হাজার ৮৯টি শূন্য আসনে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হয়। সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য ৬ লাখ ৩৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। আর বেসরকারি বিদ্যালয়গুলোতে আসন আছে ৯ লাখ ২৫ হাজার ৬৬টি। এগুলোর জন্য ২ লাখ ৭৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, অশুভ প্রতিযোগিতার হাত থেকে শিক্ষার্থীকে মানসিক চাপমুক্ত রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধার সমন্বয় করতে লটারিতে ভর্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Credit: Prothom Alo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries