বোনের বিয়ের বাজার করতে গিয়ে ফেরা হলো না ভাইয়ের

বড় বোনের বিয়ের বাজার করতে বাড়ি থেকে বের হয়েছিলেন ভাই। তবে বাড়িতে আর ফিরতে পারেননি। তাঁর মোটরসাইকেলের সঙ্গে বেপরোয়া গতির একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

সোমবার সকাল ১০টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জহিরুল ইসলাম ওরফে সোহাগ (২৪)।পুলিশ জানায়, সোহাগ উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর কবিরহাট থানার পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাতে সোহাগের বড় বোনের গায়েহলুদের অনুষ্ঠান ছিল, বিয়ে পরদিন। বোনের বিয়ের জিনিসপত্র কেনার জন্য মোটরসাইকেলে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওনা হন সোহাগ। ধানসিঁড়ি ইউনিয়নের গাজীর খেয়া-ল্যাংড়ার দোকান সড়কে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া। প্রথম আলোকে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী সময়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries