বরিশাল বিভাগে করোনা ও করোনার উপসর্গে ৬ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গে মৃত্যু কমেছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত এই বিভাগে করোনায় দুইজন ও করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬২৪। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ও করোনার উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে করোনায় চারজন ও করোনার উপসর্গে তিনজন মারা যান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া দুইজন বরিশাল ও ভোলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৬২৪।

উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৯৩৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৮১ জনের নমুনা পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে আগের দিনের তুলনায় অর্ধেকের কম। ৪৩৩ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৪০। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছিল ১ হাজার ৭১ জনের। এতে ১৮০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৬ দশমিক ৮১।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ১০ দিন ধরেই বিভাগে সংক্রমণের হার কম। তবে তা নিয়ন্ত্রণে আসেনি। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries