গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী নিহত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক আরোহী। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার জাহাজমারা-নলচিরা সড়কের মুলা মার্কেট–সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান (৪০)। তিনি উপজেলার ১ নম্বর হরণী ইউনিয়নের কাজিরটেক গ্রামের আবদুল মোতালেবের ছেলে। আহত ব্যক্তি হলেন হরণী ইউনিয়নের রুহুল আমিনের ছেলে মো. আফছার (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মান্নান ও আফছার মার্কেন্টাইল নামে একটি মালবাহী জাহাজে কাজ করেন। জাহাজটি হাতিয়ার নলচিরাঘাটে নোঙর করলে তাঁরা দুজন মোটরসাইকেলে করে জাহাজের কর্মচারীদের জন্য বাজার করতে স্থানীয় ওছখালী বাজারের উদ্দেশ্যে রওনা হন। মোটরসাইকেলটি মুলা মার্কেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল মান্নানকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries