দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বন্ধ: সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট: ভারত সফর সামনে রেখেই বড়সড় আঘাত আসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলে। বেতন-ভাতাসহ নানা অসংগতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর অসন্তোষ থেকে আন্দোলনে নেমেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।

জাতীয় দল, ‘এ’ দল, হাই-পারফরমেন্স দলসহ ঘরোয়া লেভেলে সব ধরনের ক্রিকেটে ধর্মঘট ডেকেছেন ক্রিকেটাররা। যদিও বয়সভিত্তিক দলগুলো থাকছে এর আওতার বাইরে।

সোমবার (২১ অক্টোবর) মিরপুরের ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটারদের পক্ষে সাকিব আল হাসান সংবাদ সম্মলনে এই তথ্য জানিয়েছেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ