মুসলিম কন্যা ফাতিমাকে বসানো হয়েছে কুমারী দেবীর আসনে!
ডেস্ক রিপোর্ট: এবারের দুর্গাপূজায় অষ্টমীর দিন ৪ বছরের ফাতেমা নামে এক কন্যাকে কুমারী রূপে পুজিতা করা হয়েছে। কলকাতার বাগুইআটির অর্জুনপুরের দত্তবাড়িতে ফাতিমা নামের এই মুসলিম কন্যাকে কুমারী রূপে পূজা করা হয়
লাল বেনারসি, পায়ে আলতা, রক্তচন্দনের টিপ, মাথায় ফুলের মুকুট দিয়ে ওই মুসলিম কন্যাকে সাজানো হয়।
কলকাতার বাগুইআটি এলাকার তমাল দত্ত পেশায় একজন ইঞ্জিনিয়ার তিনি ২০১৩ সাল থেকে নিজ বাড়িতে পুজা করে আসছেন। তাঁর দীর্ঘদিনের ইচ্ছে পুজাতে হিন্দু মেয়ে নয় মুসলিম মেয়ে দিয়ে দুর্গা পুজা করবে। এবার তাঁর সেই ইচ্ছা পুরন হলো।
তমাল দত্তের এই ইচ্ছের কথা শুনে কামারহাটি এলাকার মোহাম্মদ ইব্রাহিম তাঁর চার বছর বয়সী ভাগ্নি ফতিমাকে দিতে রাজি হন।
আগ্রার ফতেপুরে মুদি দোকানে কাজ করেন ফতিমার বাবা মোহাম্মদ তাহির। মা ও বাবার সঙ্গে ফতিমাও থাকে সেখানে। তমাল দত্তের ইচ্ছের কথা ইব্রাহিমের মুখে শুনে সুদূর আগ্রা থেকে মেয়েকে নিয়ে কলকাতায় ছুটে আসেন তাহির ও তাঁর স্ত্রী বুশরা। অষ্টমীর সকালে বাগুইআটির দত্তবাড়িতে ধূমধাম করে পূজিত হয় কুমারী ফতিমা।

