ইটনায় দুর্যোগ সহনীয় ঘর নির্মান কাজ পরিদর্শন করলেন পিআইও সৈকত

আজাদ হোসেন বাহাদুল: দুর্যোগ ও ত্রান মন্ত্রাণালয়ের বাস্তবায়নাধীন প্রধান মন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের দুর্যোগ সহনীয় ঘর নির্মান কাজ পরিদর্শন করা হয়।

মঙ্গল (২৬ আগষ্ট) নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত সদর ইউনিয়নের নির্মানাধীন ৩ টি ঘরের কাজ পরিদর্শন করেন। কাজের পরিদর্শন করে পিআইও জানান উপজেলায় মোট ৩১ টি দুর্যোগ সহনীয় ঘর নির্মানের বরাদ্ধ রয়েছে। ঘর নির্মানের কাজ দ্রুত শেষ করতে সকল ইউপি চেয়ারম্যান কে অনুরোধ করা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহকারী প্রকৌশলী আরিফ হোসেন প্রমুখ। পিআই অফিস সুত্রে জানাযায় উপজেলায় মোট ৩১ টি দুর্যোগ সহনীয় ঘর নির্মানের বরাদ্ধ রয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ