কিশোরগঞ্জ সদর উপজেলা আ.লীগের গ্রেনেড হামলা দিবস, শোক র্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ সদর উপজেলা আ.লীগের গ্রেনেড হামলা দিবস, শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগষ্ট) পরমচত্বরে বিকাল ৫ টায় কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত গ্রেনেড হামলা দিবস শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর আওয়ামী লীগের সাধারণ সম্পদক অধ্যাপক শরীফ আহমদ সাদী , সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান মামুন, সদর উপজেলা আওয়ামীলীগের সিনিঃসহ-সভাপতি ওমর ফারুক ছিদ্দিকী, কিশোরগঞ্জ জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহীম খলিল , সদর উপজেলা স্বেচছাসেবক লীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সদর কৃষকলীগ সভাপতি কামাল পাশা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলামসহ, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আক্তারুজ্জামান শিপনসহ সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।

