লাইসীয়াম প্রি-ক্যাডেট স্কুলের নবীন বরণ
মো: মনির হোসেন: কিশোরগঞ্জে লাইসীয়াম প্রি-ক্যাডেট স্কুলের দোয়া মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দোয়া মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানে বিজ্ঞ জিপি ও স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি বিজয় শংকর রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশসাক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি এসভি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ কবীর, সরকারী আদর্শ শিশু বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মানিক রঞ্জন দেসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাববৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের পরিচালক ও উপাধ্যক্ষ নন্দ দুলাল পোদ্দার, স্কুলের পরিচালক মো: আনিছুর রহমান।
পরিচালনায় ছিলেন স্কুলের অধ্যক্ষ ও পরিচালক ঋতু রায়।

