সরারচর সৌদামিনী সুরবালা বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ
বাজিতপুর কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের সরারচর সৌদামিনী সুরবালা বালিকা বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অত্র বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিাত ছিলেন-তৃতীয় বারের মতো বিজয়ী সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আফজাল হোসেন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন। পুরষ্কার বিতরণ শেষে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ সদস্য মোঃ শাহজাহান মিয়া, সাবেক উপজেলা কমান্ডার নুরুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

