কিশোরগঞ্জে নতুন কারাগার ও বাবার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয় পরিদর্শনে কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল পাশা

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে নতুন কারাগার ও বাবার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয় পরিদর্শন করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা। রোববার তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ শহরতলির খিলপাড়া এলাকায় নতুন কারাগার পরিদর্শনের সময় কারাগারের অবকাটামোসহ বিভিন্ন অসমাপ্ত কাজ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ঠদের তাগিদ দেন তিনি। এবং কারাগার প্রাঙ্গণে বৃক্ষ রোপন করে দোয়ায় শরিক হন কারা মহাপরিদর্শক। এসময় তাঁর সঙ্গে জেলা সিভিল সার্জন মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজমুল হক, জেল সুপার মো. বজলুর রশীদ, জেলার মুহাম্মদ বাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রায় ৭০ বছর পর শহরতলির খিলপাড়া এলাকায় স্থানান্তরিত হলো কিশোরগঞ্জ জেলা কারাগার। জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সদর উপজেলার খিলপাড়া এলাকায় ৩০ একর জমির ওপর ৬৮ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নতুন কারাগার। দুই হাজার বন্দির ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন কারাগারটিতে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। এর আগে সকালে ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের সরারচরে বাবার নামে প্রতিষ্ঠিত হাজী আ. বারী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা রহমানসহ অন্য শিক্ষকরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অ্যাসেম্বলি ও শারিরীক কসরত পরিদর্শন করেন ও ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries