কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান

আমিনুল হক সাদী

,কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফার উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক,সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ইফার ফিল্ড সুপার ভাইজার মাও. আবু সাঈদ,ফিল্ড অফিসার মোঃ এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগড়িতে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। এ সময় ইফার কর্মকর্তাবৃন্দ,অভিভাবক ও প্রতিযোগীগণ উপস্থিাত ছিলেন। কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ জানান, এবারে জেলা পর্যায়ে ৫১ জন প্রতিযোগী কৃতকার্য হয়েছে। কৃতকার্যরা এখন বিভাগীয় প্রতিযোগীতায় অংশ নেবেন বলে জানিয়েছেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries