কিশোরগঞ্জে ইফার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ
আমিনুল হক সাদী,
কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জে ইফার উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। সোমবার কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহদী হাসান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইফার উপপরিচালক মোঃ ফারুক আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এক ফজলুল হক, সদর পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখেন ইফার ফিল্ড সুপার ভাইজার মাও. আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগড়িতে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। এ সময় ইফার কর্মকর্তাবৃন্দ,অভিভাবক ও প্রতিযোগীগণ উপস্থিাত ছিলেন।

