ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে ১ম বারের মত পিঠা উৎসব অনুষ্ঠিত
মো: মনির হোসেন, কিশোরগঞ্জ:
গুরুদয়াল সরকারি কলেজের শিক পরিষদের আয়োজনে ১ম বারের মত শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) কলেজ প্রাঙ্গনে বাঙ্গালীর ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্য প্রফেসর মো: ইমান আলী। উদ্বোধন শেষে সংপ্তি বক্তব্য রাখেন কলেজের অধ্য। পরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুলি, ভাপা, বকুল, পাটিসাপটা, পাকান, চিতই, জামাই, রস, সজ পিঠাসহ বিভিন্ন আইটেমের পিঠা তৈরী করে প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাধ্য প্রফেসর এএসএম নজরুল ইসলাম মজুমদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক পরিষদের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মদ ভূঞা, আমিনুল ইসলাম,মোঃ আবুল বাশার সৌরভ প্রমুখ। শিক পরিষদের সাধারণ সম্পাদক ফেরদৌস জানান, এর আগে কলেজে এরকম কোন উৎসব হয়নি। আনন্দ উৎসব চিত্তবিনোদনের অভাবে অনেক সময় ছাত্র-ছাত্রীরা মাদকের কবলে পড়ে যায়। ছাত্র-ছাত্রীরা যাতে মাদকের কবলে না পড়ে তাই আমরা এরকম আনন্দ উৎসবের দ্বারা অব্যহত থাকবে শিক পরিষদের অর্থ সম্পাদক মোঃ আবুল বাশার সৌরভ জানান, আমরা বাঙ্গালিরা পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনে আমাদের নিজেদের সংস্কৃতিকে হারিয়ে ফেলছি। তাই আমাদের এই আয়োজন।

