কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের জন্য দোয়া ও মিলাদ মাহফিল
স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ গতকাল শনিবার আলহাজ ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করে।
এতে সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব:) সৈয়দ শাফায়েতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, শহীদুল ইসলাম ভূইয়া, মজিবুর রহমান জীবনসহ স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। মিলাদ শেষে সৈয়দ আশরাফুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া সদর উপজেলার যশোদল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ভূবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সদস্য রাশিদা খানম, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, যশোদল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মাসুদ, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল মিয়া, মো. হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

