অষ্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন গঠিত সভাপতি সেলিম সাঃ সম্পাদক রায়হান
স্টাফ রিপোর্টার
শনিবার দুপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন গঠনের জন্য কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের সকল কিন্ডারগার্টেন পরিচালক/অধ্যদের সম্মনয়ে ডিলাইট কিন্ডারগার্টেন হলরুমে রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০১৯-২০২০ মেয়াদে সভাপতি পদে রেজাউল করিম সেলিম, সাধারণ সম্পাদক পদে মো.ফরিদ রায়হান কে নির্বাচিত করেন। এছাড়া সহ সভাপতি প্রফেসর আমির হোসেন, প্রধান শিক সোহরাব উদ্দিন, প্রধান শিক জামাল উদ্দিন। যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ বোরহান উদ্দিন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল ইসলাম,সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম সাগর মহিলা বিষয়ক সানিয়া ফরায়েজী, সহ ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
অন্যান সম্পাদক ও সদস্য রা হলেন বিশ্ব নাথ দাস,আলী আক্কাস, সালমা আক্তার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন অষ্টগ্রামের আহবায়ক মো. ফরিদ রায়হান।
