নতুন বই পেয়ে আত্মহারা কেয়া!

মজিবুর রহমান ফয়সাল :

কেয়া আক্তারের বয়স সাত। সে উপজেলার পালাহার গ্রামের রফিকুল ইসলামের কন্যা। মুশুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে নতুন বই দেওয়া হবে এমন খবরে আগের দিন থেকেই তার আনন্দের সীমা ছিল না। তাইতো বই উৎসবের দিন সকাল ৮টা থেকে বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। পরে ১০টার দিকে সদ্য বেসরকারী ভাবে নির্বাচিত স্থানীয় এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিনের হাত থেকে নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা কেয়া। একই অবস্থা উপজেলার অন্য সকল শিশু শিক্ষার্থীর ক্ষেত্রে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে সাড়া দেশের মতো নান্দাইল উপজেলায়ও দিন ব্যাপী ছিল বই উৎসব। এ বছর বই উৎসবে মাধ্যমিক পর্যায়ে ৪৯ হাজার ৪৮৯ জন শিক্ষার্থীর মাঝে ছয় লাখ ৬৪ হাজার ১০৭টি বই এবং প্রাথমিক পর্যায়ে আশি হাজার ২০০ জন শিক্ষার্থীর মাঝে তিন লাখ ৭১ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries