সৈয়দ আশরাফের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন ছোট ভাই-বোন
শাহরিয়া হৃদয়,কিশোরগঞ্জ থেকে ঃ
আজ বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিন দুপুর ২ টা পর্যন্ত উৎসবের আমেজে কিশোরগঞ্জ্রে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও মশিউর রহমান হুমায়ুন,কিশোরগঞ্জ-৪ (ইটনা -মিটামইন-অষ্টগ্রাম) আসনের সাংসদ রাষ্ট্রপতিপুত্র রেজোয়ান আহমেদ তৌফিক,কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপি দলীয় প্রার্থী সাবেক বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু,জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল,কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের বিএনপি দলীয় প্রার্থী সাবেক সাংসদ মেজর (অবঃ) আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ-৪ (ইটনা -মিটামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি দলীয় প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মো.ফজলুর রহমান ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের বিএনপি দলীয় প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল মনোনয়ন পত্র জমা দেন।সকাল থেকেই আওয়ামীলীগ-বিএনপি’র উৎসুক ও কৌতুহলী নেতাকর্মী- সমর্থকরা খন্ড খন্ড আনন্দ মিছিল সহকারে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এসে ভিড় করতে থাকে।তবে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার সময় তারা পুলিশের বাঁধার মুখে আটকা পরে প্রধান ফটকে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও জেলার ১৩ টি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও’র কার্যালয়েও মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা। এদের মধ্যে,থাইল্যান্ডে চিকিৎসাধীন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে তার তিন সহোদর ভাই-বোনসহ চাচাতো ভাই তার মনোনয়ন পত্র জমা দেন।জানা গেছে, থাইল্যান্ড থেকে সৈয়দ আশরাফের দস্তখত এনে এ মনোনয়ন ফরম জমা দেয়া হয়। এ সময় রিটার্নিং অফিসার জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরীকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামিল ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মাসুদ সহযোগিতা করেন।

