কিশোরগঞ্জ নিউজ পরিবারে যুক্ত হলেন সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ নিউজ পরিবারের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। তিনি অনলাইন নিউজ পোর্টালটির সম্পাদকম-লীর সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। শুক্রবার (১৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁকে কিশোরগঞ্জ নিউজ পরিবারের সদস্য হিসেবে বরণ করে নেয়া হয়। রাতে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজারের সেগুনবাগিচায় কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে কিশোরগঞ্জ নিউজ এর পাঠকপ্রিয়তা ও অগ্রযাত্রা উদযাপন উপলে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম, প্ল্যানিং এডিটর আহমাদ ফরিদ, কন্ট্রিবিউটিং এডিটর আহমদ আমিন এবং স্টাফ রিপোর্টার সাজন আহম্মেদ পাপন। এ সময় জেলা প্রেসকাব সভাপতি মোস্তফা কামাল, ডেন্টাল সার্জন ডা. ফারুক আহমেদ, প্রথম আলো প্রতিনিধি তাফছিলুল আজিজ, দৈনিক আমার বাংলাদেশ সম্পাদক সুলতান রায়হান ভূঁইয়া রিপন, বাংলাদেশ মানবাধিকার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক তারেক মিনহাজ কোরায়শী ছোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

