উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে বলেন – ব্যারিষ্ঠার রফিকুল ইসলাম মিল্টন
স্টাফ রিপোর্টার
সরকারের ১০ বছরের উন্নয়নের বিবরন তুলে ধরে বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে ব্যারিষ্ঠার রফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।মঙ্গলবার বিকালে উপজেলার সরারচর বাজারে বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাজমুল হুদা আঙুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোকাম্মেল হোসেন রুবেল,ছাত্রলীগের সহ-সভাপতি সাকিবুর ইসলাম ,বাজিতপুর কলেজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ দাদা ভাই,বাজিতপুর সরকারী কলেজের সহ সভাপতি উবায়দুল হক আরাফাত সহ ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। ব্যারিষ্ঠার রফিকুল ইসলাম মিল্টন বলেন ৫০বছরে যে উন্নয়ন হয় নাই,তা এ ১০ বছরে তার দ্বিগুন হয়েছে। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
