প্রেরণা বাংলাদেশ’এর মাদক বিরোধী মানববন্ধন
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রেরণা বাংলাদেশের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনে প্রেরণা বাংলাদেশ’এর প্রতিষ্ঠাতা মনোয়ার হুসাইন রনির সঞ্চলনায় মাদক বিরোধী বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ প্রেস কাবের সাবেক সভাপতি আলহাজ্ব কাজী শাহীন খান, এ কে নাছিম খান, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, বিশিষ্ট শিল্পী আবুল হাশেম, ইট খলা শ্রমিক ্ইউনিয়নের সাধারণ সম্পাদক জজ মিয়া, প্রেরণা বাংলাদেশের প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, কিশোরগঞ্জ জেলা পাবলিক ¯কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। বক্তারা মাদকের বিরুদ্ধে কিশোরগঞ্জের সকল মানুষকে ঐক্যবদ্ধ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য এবং সেই সাথে কিশোরগঞ্জের সাথে মাদকের ট্রানজিট রোড হিসেবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা তা বন্ধের জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

