পাকুন্দিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সাখাওয়াত হোসেন হৃদয়
পাকুন্দিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নারান্দী উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী স্পোর্টিং কাবের উদ্যোগে শনিবার (৩ নভেম্বর) বিকালে টুর্নামেন্টের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ও শিানুরাগী এমএ মান্নান মানিক। নারান্দী ইউপি চেয়ারম্যান সাবেক ভিপি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় ঢাকাস্থ পাকুন্দিয়া সমিতির যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর মান্নান, নারান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক গিয়াস উদ্দিন, ইসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ফাইনাল খেলায় নারান্দী কুড়েরপাড় স্পোর্টিং কাবকে টাইব্রেকারে ২-১গোলে পরাজিত করে উত্তরপাড়া একাদশ জয়ী হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে ১৭ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেন। শত শত ফুটবলপ্রেমী ফাইনাল খেলাটি উপভোগ করেন।

