সরকারি সুবিধায় নির্বাচনী প্রচার বেআইনি: রিজভী

নিউজ ডেস্ক

সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনী প্রচার করছেন বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।

তিনি এটাকে বেআইনি দাবি করে বলেছেন, সরকারী দলের নির্বাচনী ট্রেন মার্চ ব্যর্থ হয়েছে জনগণের ক্ষোভের মুখে। এখন চলছে রোড মার্চ। যেখানে সরকারি গাড়ি ব্যবহার করে ওবায়দুল কাদের নির্বাচনী প্রচারে নেমেছেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেছেন, এই সরকারের মন্ত্রীরা না আইন মানে, না কানুন মানে। তারা মনে করে এটা তাদের জমিদারি। সরকারি গাড়ি এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে। কারণ তাদেরকে তো জবাবদিহি করতে হয় না।

রিজভী বলেন, গত ৩/৪ দিনে রাজধানীর ২টি থানায় ৭টি মামলায় দলের আইনজীবীসহ প্রায় ১৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত তিন লাখ ২৫ হাজার নেতা-কর্মীকে আসামী করে মামলা দেওয়া হয়েছে। গায়েবী মামলার ছড়াছড়িতে সারাদেশে বিরাজ করছে এক আতঙ্কের পরিবেশ।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের মাধ্যমে তারেক রহমানকে জড়ানোর বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, ২১ আগষ্ট বোমা হামলার পুরো বিষয়টাই একটি প্রহলিকা। আওয়ামী রাজনীতির কূটিল পাটিগণিত। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার দেশীয় ও বৈদেশিক চক্রান্তের বিপজ্জনক ব্লু প্রিন্ট।

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, হারুনুর রশীদ, আবেদ রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries