পাকুন্দিয়ায় ইশা ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে ৩১ আগস্ট শুক্রবার পৌর সদর বাজারের আইএবি মিলনায়তনে শাখা সভাপতি মুহা. সাকিবুল হাসান-এর সভাপতিত্বে ও উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মুহা. সাখাওয়াত উল্লাহ’র সঞ্চালনায় সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য কে.এম শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ বিন রশিদ। ইশা ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা সহ সভাপতি নূরুল জান্নাত মান্না, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, আলিয়া মাদরাসা সম্পাদক নূর মোহাম্মদ, কওমী মাদরাসা সম্পাদক শাহিন আলম রানা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কে.এম শরীফুল ইসলাম বলেন, ‘উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আদর্শবান ও আত্মত্যাগী নেতৃত্বের বিকল্প নেই। ইশা ছাত্র আন্দোলন আদর্শ ও যোগ্য নেতৃত্ব তৈরীর লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।’

