কিশোরগঞ্জে ঝুঁকি পূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আজ দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের আয়োজনে ঝুঁকি পূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক এম.পি। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব আফরোজা খান, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান এডভোকেট, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোঃ শামছুজ্জামান ভূঞা, ইন্টারন্যাশনাল লেভার অফিসার মনিরা সুলতানা প্রমুখ।
