ঝিনাইদহে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৬ টায় স্থানীয় শহীদ স্বৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্প মাল্য অর্পন করা হয়। প্রথমে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জিণআদিহ প্রেসক্লাব,জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজ ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্প মাল্য অর্পন করে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
এদিকে দিনটিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পৃথক পৃথক ভাবে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে । জেলা আওয়ামীলীগের র্যালী পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে শুরু করে মুজিব চত্বরে এসে শেষ হয় সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জননেতা সাইদুল করিম মিন্টু। িেএদক জেলা বিএনপির পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনি: সহ সভাপতি এস.এম মশিউর রহমান, সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালেক, পৌর বিএনপির সভাপতি জনাব জাহিদুজ্জামান মনা, হরিনাকুন্ড উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, মাহবুবা রহমান শিখা,জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
স্বাধীনতা দিবসে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের র্যালি
নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ,
স্বাধীনতা আমার অহংকার, আঞ্চলিক ভাষা নয় অবহেলার এই ম্লোগানকে প্রতিপাদ্য করে সোমবার মহান স্বাধীনতা দিবস পালন করেছে “ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ”। দিবসটি পালন উপলক্ষ্যে সার্বিক নিদের্শনা প্রদান করেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সংগঠনটির সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি মোঃ তরিকুল ইসলাম মিঠু। সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আসিফ ইকবাল কাজলের ব্যবস্থাপনায় সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ঝিনাইদহ শহরের পাগলাকানাই থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে গ্রুপের সদস্যরা র্যালিতে অংশ নেন। র্যালিটি শহর ঘুরে সংগঠনের কর্মীরা ঝিনাইদহ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে অফিসে এক আলোচনা সভা গ্রুপের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম লিকুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শারমিন আক্তার, জাম্মিম হোসেন সবুজ, সোহাগ স্বপ্ন, মোহাম্মদ আলী, মামুন, উম্মে মাহমুদা আনোয়ার তরু, মেহেদী হাসান, রেক্সোনা খাতুন, মুয়ূর মিয়া, সজল মনি, সৌরভ জোয়ারদার প্রমুখ। আলোচনা সভায় দেশের স্বাধীনতা আনতে যারা জীবন দিয়েছেন, তাদেরকে গ্রুপ শ্রদ্ধা ভরে শ্মরণ করা হয়।
