নাটোরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে নাটোরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এদিকে নাটোর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এনএস সরকারী কলেজ অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। এসময় জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান এড. সাজেদুর রহমান খান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলামসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ