মহেশপুরে জাতীয় শিশু দিবস উপলক্ষে পিইসিই জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক পিইসিই ২০১৭ শিক্ষা বর্ষে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশুদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের সাংসদ মোঃ নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার একে আজাদ, উপজেলা সহকারী কমিশানার(ভূমি)রোজিনা আক্তার, শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, এমজি ট্রেড ইন্টারন্যাশনালে সি.ই.ও মুকুল সরকার ও এমজি ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মুকুল গাজী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, মহেশপুর প্রেসকাবের সভাপতি আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান বিএম সেলিম রেজা, আমান উল্লা আমান, সামছুল হক মৃধা ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুল আজম ইকবাল ঝড়– প্রমুখ। অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত ৪শ ৪১জন শিক্ষাথীকে সংবর্ধনা ও ক্রেস্ট বিতরন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
