ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মো. মনির হোসেন: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করাহয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় জেলা শহরের ঐতিহাসিক রথখলা মাঠে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, জেলা পরিষদ ওকিশোরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. ইশতিয়াক ইমন, সদরউপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. কামরুল হাসান মারুফ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ জেলা প্রশাসনও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

কর্মসূচির আওতায় মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনাকরা হবে বলে জানানো হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ