কিশোরগঞ্জে মাইক্রো স্কিল প্যাকেজ মেলা অনুষ্ঠিত

মো. মনির হোসেন: কিশোরগঞ্জে মাইক্রো স্কিল প্যাকেজ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুল প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তৈরি নানান সৃজনশীল শিল্পকর্ম ঘুরে দেখেন।

মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ও শিল্পকর্ম প্রদর্শন করে। এসব কাজের প্রশংসা করে পুলিশ সুপার শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং তাদের মাঝে আর্থিক পুরস্কার বিতরণ করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন সৃষ্টিশীল উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এসময় পুনাক সভানেত্রী উরুবান আতরাবা তামান্না, পুলিশ লাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ