নিকলীতে অবৈধভাবে ডিজেল মজুদ, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মো. মনির হোসেন: কিশোরগঞ্জের নিকলীতে অবৈধভাবে ডিজেল মজুদ করার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্বগ্রাম বেড়িবাঁ সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সাদ্দাম নামের এক ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে মজুদ করা ১৭ ড্রাম ডিজেল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সাদ্দামকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ