হোসেনপুরে মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড চালু
মো. শামছুল হক: কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল চালকদের জন্য জ্বালানি তেলের সরবরাহ সহজ ও নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসন বিশেষ ফুয়েল কার্ড সেবা চালু করেছেন। বৈশ্বিক জ্বালানি সংকট ও তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অফিসিয়াল পেজে বুধবার (১ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিশোরগঞ্জ জেলার সকল উপজেলার বৈধ মোটরসাইকেল চালকরা নির্ধারিত কাগজপত্র প্রদর্শন করে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, এক কপি স্ট্যাম্প সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স এবং মোবাইল নম্বর প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে স্ব শরীরে উপস্থিত হয়ে ফুয়েল কার্ড সংগ্রহের করতে হয়েছে।
কার্ড বিতরণে সহযোগীতা করেন হোসেনপুর উপজেলা প্রাণী সম্পাদের ভেটেনারি সার্জন ডাঃ মোজাহিদুল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ এহসানুল হক, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মুহাম্মদ মাজাহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হামিম রানা ছাড়াও উপস্থিত ছিলেন, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দনসহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ।
উল্লেখ্য বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ৪ এপ্রিলের মধ্যে সকলকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।

