হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা দিদারুল আলমের ইন্তেকাল ও দাফন সম্পন্ন
জাকারিয়া আলম হোসেনপুর: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ এপ্রিল, বুধবার ভোরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম দিদারুল আলম হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর ফকির বাড়ির মোঃ তাজউদ্দীন ফকিরের জ্যেষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ আসর বীর হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খান জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি ফকরুল আলম খান, সাবেক জিনারী ইউনিয়ন চেয়ারম্যান কদ্দুস মিয়া, জিনারী ইউনিয়ন চেয়ারম্যান আজহারুল ইসলাম রুহিদ, উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক মো শওকত হোসেন, সেচ্চাসেবক দলের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা আল আমিন ভূইয়া জিনারী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আল-আমিন, জিনারী ইউনিয়নের যুব দলের সংগঠনিক সম্পাদক হাকিমুল্লাহ্, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে হোসেন পুর উপজেলা শাখা সভাপতি এসকে নবাবজেলা সংবাদিক কিশোরগঞ্জ জেলা সংস্থার সদস্য জাকারিয়া আলম, সংগঠনিক সম্পাদক হাকিমুল্লাহ্, সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাযা শেষে বীর হাজীপুর পশ্চিম পড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

