কিশোরগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৬ আসনে ধানের শীষের প্রচারণায় মোস্তাককে দায়িত্ব দিল যুবদল
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় কিশোরগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৬ আসনে দায়িত্ব পেয়েছেন এডভোকেট মোঃ মর্তুজা আল কামাল মোস্তাক।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিশোরগঞ্জ-২ (কটিয়াদি–পাকুন্দিয়া) আসনে এডভোকেট জালাল উদ্দীন এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর থানা) আসনে প্রফেসর ডা. এম এ মুহিতের পক্ষে নির্বাচনী প্রচারণা কার্যক্রম সমন্বয় ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
এডভোকেট মোঃ মর্তুজা আল কামাল মোস্তাক বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ঢাকা জজ কোর্টের স্পেশাল পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহ-আইন বিষয়ক সম্পাদক।
দায়িত্বপ্রাপ্তির বিষয়ে সংশ্লিষ্টরা জানান, সংগঠনিক অভিজ্ঞতা ও আইনি দক্ষতার কারণে গুরুত্বপূর্ণ এই দুই আসনের প্রচারণায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দিনে গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে।

