শহীদ বুদ্ধিজীবী দিবসে কিশোরগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও আলোচনা

মো. মনির হোসেন: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) কিশোরগঞ্জ প্রেসক্লাব আয়োজনে প্রেসক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি একে নাছিম খান।

এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি অ্যাড. শেখ মাসুদ ইকবাল, কার্যকরী কমিটির আজীবন সদস্য মোহাম্মদ আলী, কার্যকরী কমিটির সাংবাদিক সদস্য ও ঢাকা টাইমস’র জেলা প্রতিনিধি আমিনুল হক সাদী, সাংবাদিক সদস্য ও দৈনিক বাংলাদেশ কণ্ঠ’র জেলা প্রতিনিধি মো. শফিক কবীর, দৈনিক সকালের সময়’র জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম ভুইয়া, দ্য ডেইলি টাইমস বাংলাদেশ’র জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, বাংলাভিশনের ভিডিও জার্নালিস্ট মো. মনির হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সাংবাদিক সদস্য শাহ আশরাফ উদ্দিন দুলাল, সহযোগী সদস্য মো. নুরুজ্জান, সৈয়দ আল আক্কিল মোকাররম, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি হাফিজুর রহমান সুমন, নাগরিক টিভি জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি রকি হাসান, জিবিসি জেলা প্রতিনিধি আল আমিন, এন্টার টিভি মাহফুজুল হক খান জিকু, মুভি বাংলা স্টাফ রিপোর্টার ইমরান হোসেন, দৈনিক সকালবেলা জেলা প্রতিনিধি নূর আহম্মদ পলাশ, দিক দিগন্ত মো. মিজানুর রহমান শাহিন, সংবাদ দিগন্ত খায়ের আহম্মদ খন্দকার লিমন, চ্যানেল এইচ জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক ঘোষণা জেলা প্রতিনিধি মো. শাহিনুল ইসলাম শাহীন, সাংবাদিক আতাউল হক দিনারসহ অন্যরা।

আলোচনা শেষে সকল শহীদ বুদ্ধিজীবীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও ঢাকা টাইমস’র জেলা প্রতিনিধি আমিনুল হক সাদী।

কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি সালেহ আহমেদ বাবুল।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ