শত শত রিকশা নিয়ে কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর শহরজুড়ে শোডাউন

স্টাফ রিপোর্টার: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদীর সমর্থনে কিশোরগঞ্জে এক বর্ণাঢ্য রিকশা শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টায় জেলা শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে রিকশা প্রতীক নিয়ে শহরের পুরানথানা হয়ে গৌরাঙ্গ বাজার, গাইটাল বাসস্ট্যান্ড রোড বড়পুল,রশিদাবদ, সগড়া, পুরাতন জেলখানা মোড়, আখড়া বাজার, রথখোলা, জাহাঙ্গীর মোড়, বত্রিশ, তারাপাশা, স্টেশন রোড হয়ে শোলাকিয়া ময়দানে এসে শেষ হয়।

এ সময় শোডাউনে বিপুল সংখ্যক নেতা–কর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো শহর উৎসবের আবহে জমে ওঠে। বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শোডাউনটি ধীরে ধীরে জনস্রোতে রূপ নেয়। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ এতে যোগ দেন। পথজুড়ে দাঁড়িয়ে থাকা লোকজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান খেলাফত মজলিশের প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী, আর দুই পাশের জনতাও স্লোগান দিয়ে সাড়া দেন।

আয়োজকদের মতে, পাঁচ শতাধিক রিকশা অংশ নেওয়ায় পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শোডাউনে অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কার প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী সাহেবকে নির্বাচিত করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম, সিনিয়র সহ সভাপতি আব্দুল মোমেন শের জাহান, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি মাওলানা মিসবাহ উল হক্ব, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মোকাররম হুসাইন, সহ সভাপতি মোঃ মুজাক্কির হুসাইন ও বায়তুল মাল সম্পাদক মোঃ বরকত উল্লাহ্ প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ