আমাদের প্রিয় নবী সা. ছিলেন সর্বক্ষেত্রে মডেল -ইফার পরিচালক মহসিন খান
আমিনুল হক সাদী
ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মহসিন খান বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্র আলোকিত করতে সিরাতে নবী করিম সা এর অপরিসীম ভূমিকা রয়েছে। নবীর আদর্শ থেকে আজ আমরা অনেক দুরে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক সমাজ কায়েম সময়ের দাবি। আমাদের প্রিয় নবী সা. ছিলেন সর্বক্ষেত্রে মডেল। তাই নবীর জীবনাদর্শ বাস্তবায়নে আমাদেরকে এক সাথে কাজ করতে হবে।
শনিবার রাতে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আল—আওসাত ইসলামিক থট এন্ড রিসার্চ সেন্টার
এর আয়োজনে সীরাত প্রতিযোগিতা ও আলোকিত পাঠাগার গড়ায় করণীয় ব্যবস্থাপনা পদ্ধতি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সা.। তিনিই আমাদের আদর্শ। প্রতিটি মুমিনের জীবনে, ব্যক্তি জীবনে , পারিবারিক জীবনে,সামাজিক জীবনে, সর্বোপরি জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে সীরাতে-নবী করিম সা’ এক আলোকিত,সমুজ্জ্বল,পথনির্দেশক। সব দেশের সকল ভাষার সর্বস্তরের মুমিনের এই সিরাত অধ্যয়ন করা অপরিহার্য।
আল আওসাত ইসলামিক রিসার্চ সেন্টার সীরাত গবেষণায় কাজ করছে। অনেক সাহিত্যে কল্পিত প্রেম কাহিনী যেভাবে রচিত হয় সেভাবে সীরাতে নবীর জীবনাদর্শ ওঠে আসে না। এজন্য নবীন ও প্রবীণ লেখকদেরকে আরও মেহনত করতে হবে।
ইসলামের কবি সাহিত্য একটি বিশাল ও প্রাচীন ঐতিহ্য। ইসলামের প্রাথমিক যুগে আরব কবিরা ইসলামি সভ্যতা ও সংস্কৃতির ধারাকে কবিতায় ধারণ করেছেন। পরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলিম সাহিত্যিকরা স্রষ্টা প্রেম ও মানবপ্রেম নিয়ে সাহিত্য সৃষ্টি করেছেন।
তিনি আরও বলেন,আল্লাহর বাণী ও বিধান মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আর তাঁর গোটা জীবন ও কর্ম ছিল তারই বাস্তব নমুনা। তাঁর অনুকরণের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা সম্ভব।
প্রভাষক মাওলানা মো. আলী আহসান মুজাহিদ ও
মাওলানা মো. কামাল উদ্দিন ইব্রাহিমের পরিচালনায়
এতে সভাপতিত্ব করেন আল—আওসাতের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা ইসমাঈল হোসাইন মুফিজী। বক্তব্য রাখেন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আল—আওসাতের পৃষ্ঠপোষক মালদ্বীপ প্রবাসী ও ব্যবসায়ী মো. হাদিউল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বহু গ্রন্থের প্রণেতা ও বেক্সিমকো ইসলামিক আইকন বিজয়ী ব্যাংক ককর্মকর্তা আলহাজ্ব মাওলানা মো. শহীদুল্লাহ ফারুকী। বিশেষ আলোচক ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সহসভাপতি মাও আ.ম.ম. আব্দুল হক,লেখক ও গবেষক মো. আতিকুর রহমান আতিক, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আখতার হোসাইন,মাও মাহমুদুর রহমান, মাও আকরাম হোসেন খন্দকার। আলোচনায় অংশ নেন আওসাতের সহ সভাপতি মাও আব্দুল্লাহ আল মহসিন, মাও আতাউর রহমান আওসাতী,মাও জামাল উদ্দিন রাশেদী,মুহাম্মদ মুবারক হোসেন, শামীম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে লেখক ও গবেষক মো. আতিকুর রহমান আতিক রচিত আলোকিত পাঠাগার গড়ায় করণীয় ও ব্যবস্থাপনা পদ্ধতি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আওসাতের পৃষ্ঠপোষক মালদ্বীপ প্রবাসী ও ব্যবসায়ী মো. হাদিউল ইসলামের সৌজন্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আও আওসাতের সদস্যগণ ও বিভিন্ন শ্রেণির পেশার ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

