বিয়াম স্কুলের রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
কিশোরগঞ্জ প্রতিনিধি:
বৃহস্পতিবার কিশোরগঞ্জ পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন বিয়াম স্কুলের রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান (যুগ্ন সচিব)।
এ সময় সাথে ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার জনবান্ধব সুযোগ্য প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সিভিল সার্জন অভিজিৎ শর্ম্মা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার,পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী মোঃ ফারুক, উপসহকারী প্রকৌশলী মোঃ আজিজুল হক জুয়েল, বিয়াম স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

