আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গা পুজার সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, থানার ওসি মো. বনি আমিন, স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম মোস্তফা, পূজা উদযাপন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের গণ্যমান্য প্রতিনিধিরা।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মণ্ডপে বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের টহল, পূজা মন্ডপে সিসিটিভির ব্যবস্থা, আনসার ও ভলান্টিয়ারদের সহযোগিতা নিশ্চিতকরণসহ নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার, দেশটা সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ