আরিফুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ গুজব: তদন্তের দাবি
বরিশাল ব্যুরো
বরিশাল সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) আরিফুল ইসলামকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অভিযোগ ছড়ানো হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও গুজব।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে সৎভাবে দায়িত্ব পালন করে আসছেন আরিফুল ইসলাম। কিন্তু কিছু প্রভাবশালী মহল নিজের স্বার্থ হাসিল করতে না পেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে ঘুষ বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় অনেক কর্মকর্তা ও স্বার্থান্বেষী মহল তার বিরোধিতা করছে।
এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে সাধারণ মানুষের দাবি—অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে সত্য উদঘাটন করা হোক। যদি কেউ প্রকৃতপক্ষে দোষী প্রমাণিত হয়, তবে তাকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। অন্যদিকে, নির্দোষ ব্যক্তিকে যেন অপপ্রচারের মাধ্যমে হয়রানি করা না হয়, সেদিকেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
অভিযুক্ত সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা মিথ্যাচার করছে। আমি আমার কর্মস্থলে সৎভাবে দায়িত্ব পালন করে আসছি।”

