কুলিয়ারচরে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন নব-যোগদানকৃত ইউএনও মো. ইয়াছিন খন্দকার
মুহাম্মদ কাইসার হামিদ,
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন নব-যোগদানকৃত ইউএনও মো. ইয়াছিন খন্দকার।
গত ২১সেপ্টেম্বর রোববার কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর সোমবার সকালে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব গ্রহনের পর থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াছিন খন্দকার উপজেলা পরিষদের সামনে আসার সাথে সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের স্টাফদের সাথে নিয়ে তাঁকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেন। যোগদানের পর সকাল সাড়ে ১১টার দিকে তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন। এরপর তিনি নবনির্মিত উপজেলা পরিষদ ভবন ও কুলিয়ারচর পৌরসভা পরিদর্শন করেন।
এসময় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন নবাগত ইউএনও মো. ইয়াছিন খন্দকার। পাশাপাশি সরকারি সেবা নিতে গিয়ে যাতে সাধারণ মানুষ হয়রানীর শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে বলেন তিনি।

