ইটনায় ইউএনও’র সরকারি বাস ভবনে হামলা, গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ‘র সরকারি বাসভবনে হামলা-ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১৩ আগষ্ট) বিকেল আনুমানিক সন্ধা ৬টায় উপজেলা কমপ্লেক্সের ভিতরে সরকারি বাসভবনে এ হামলার ঘটনা ঘটেছে।

অনুসন্ধানে জানা যায়, সদ্য উদ্বোধনকৃত ইটনা মিনি ষ্টেডিয়ামের খেলাকে কেন্দ্র করে। ঘটনার বিবরণ ও মামলার তথ্য সুত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে সভাপতি করে সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালনা কমিটি গঠিত হয়েছে। কিন্তু এর কিছুদিন পর সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পাল্টা আলাদা আরেকটি কমিটি করে ফুটবল খেলার টুর্নামেন্ট চালাতে থাকে। সেই ঘটনায় ইউএনও’র কাছে তথ্য আসে এখানে খেলার নামে চলছে অনৈতিক জুয়ার মতো ঘটনা। যা যে কোন সময় বড় রকমের ঝগড়া মারামারি এমনকি খুন খারাপি হতে পারে।

এ বিষয়টি ক্ষতিয়ে দেখতে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাফর ইকবালকে ইউএনও অবগত করেন। তাৎক্ষণিক ওসি খেলার মাঠে গিয়ে তাদেরকে বিষয়টি অবহিত করে পরবর্তীতে আর না খেলতে নিষেধ করেন।
তখন তাঁরা ১৫ মিনিট সময় চেয়ে নেন। খেলাটা শেষ করতে। এরপর তিনি অন্য কাজে চলে যান।

সেই সুযোগে ২/৩ শত লোক ধর ধর শ্লোগানে দৌড়াতে দৌড়াতে উপজেলা কমপ্লেক্সের ভিতরে সরকারি বাসভবনে অতর্কিত হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। যদিও এ সময় ইউএনও বাসায় ছিলেন না। শুধু স্ত্রী সন্তানরা বাসায় ছিলেন। দুজন আনসার সদস্য ও ৫ জন পুলিশও এসময় আহত হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে রাতেই ৪০ জনের নামোল্লেখ করে দুইশতাধিক লোককে আসামি করে
ইউএনও থানা অভিযোগ দায়ের করেন। যার মামলা নং ০২, ১৪/৮/২০২৫ ইং। ইতিমধ্যে কথিত মাঠ পরিচালনা কমিটির সভাপতি বড়হাটি খুরশীদ হাজীর ছেলে হাফেজ আব্দুর নূরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কয়েকজন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতারও প্রমানও মিলেছে বলে জানা যায়।

এ ব্যাপারে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বলেন, ঘটনায় সংশ্লিষ্ট আইন মামলা হয়েছে, এখন তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। কোন প্রকৃত আসামী কেউ চাড় পাবে না।

এ ব্যাপারে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমি হতবাক, ৫ আগষ্টের সময়ও কোন ইউএনও’র বাসায়ও এমন হামলার ঘটনা ঘটেনি। কিছুটা আতঙ্কিত পরিবার নিয়ে বলেও জানান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ