করিমগঞ্জের গুণধর ইউনিয়নে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবে ৫০৯ জন পরিবার
করিমগঞ্জ সংবাদদাতা:

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাঁন মিয়া বলেছেন,খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০৯ জন পরিবারের মধ্যে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রি হবে। বৃহস্পতিবার,১৭ এপ্রিল সকাল ১১ টায় মরিচখালী বাজারে সকিনা মোড় সংলগ্ন ডিলার রোমা আক্তারের দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।চাঁন মিয়া জানান,নিম্ন আয়ের মানুষ যেন কষ্ট না পায় তার জন্য খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হচ্ছে।এসময় উপস্থিত ছিলেন গুণধর ইউপির সদস্য বাদল ভূঁইয়া,ইউপি সদস্য মাহবুবুর রহমান মিলন প্রমুখ।
