নিকলীতে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন

জয়দেব আচার্য্য

কিশোরগঞ্জের নিকলীতে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩২বাংলা উদযাপন করা হয়েছে,এসো হে বৈশাখ এসো এসো ১৪ই এপ্রিল ২০২৫ইং সোমবার পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নিকলী উপজেলা প্রশাসন কতৃক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়,সকাল ১০টায় নিকলী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করেন নিকলী উপজেলার প্রধান সড়কে,আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা  পরিষদ প্রাঙ্গনে বৈশাখী মেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের  বিভিন্ন স্টল পরিদর্শন করে  জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা  হয়,সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ঘুড়ি উৎসবের আয়োজন করা হয় উপজেলার ক্রীড়া স্টেডিয়ামে, এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার,সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত, থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাজী বদরুল মোমেন মিঠু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হারুন অল কাইয়ুম, সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি তাপস সাহা অপু,কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, মৎস্য অফিসার মোঃ মোহাইমেনুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার শেখ মোঃ মহসীন উদ্দিন, নির্বাচন অফিসার মোহাম্মদ নাজমুল হুদা, এছাড়া আরো উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ মোজাম্মেল হক আবীর,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কফিল উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা চান্দালী মেম্বার, বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, সমবায় অফিসার সালেহা খাতুন,তথ্য সেবা অফিসার তাসলিমা ফেরদৌসী মনি,পল্লী বিদ্যুৎতের এজিএম মোঃ আশিকুর রহমান আশিক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসান রবিন, সহকারী সমাজ সেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম সৌরভ, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইউডিএফ দূর্গা রানী সাহা,এদিকে নিকলী সরকারি আদর্শ ডিগ্রি কলেজ আলাদা ভাবে উৎসবটি পালন করেন,সকালে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, প্রভাষক জামরুল ইসলামকে আহবায়ক করে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকলী সরকারি আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিপক কুমার বিশ্বাস, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক আসাদুজ্জামান, প্রভাষক রিটন সরকার, সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী গণ প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ