নেত্রকোনায় কবি মাসুম পারভেজের স্মরণসভা

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্টাতা সভাপতি কবি মাসুম পারভেজের স্মরণসভা কর্মসূচী পালন করা হয়েছে।

এ উপলক্ষে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর নেত্রকোনার উকিলপাড়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার রাতে সংগঠনের সভাপতি মনির হোসেন বরুন স্মরণসভায় সভাপতিত্ব করেন এবং অনুষ্টান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপন।

বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিডিধ ও প্রত্যাশা পরিবারের সদস্যবৃন্দ এবং প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থী অভিবাবকদের উপস্থিতিতে থেকে প্রয়াত মাসুম পারভেজের’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণসভায় কবির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,অধ্যাপক ননি গোপাল সরকার,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চ,ুমিজানুর রহমান বাবু, রতিশ মজুমদার উজ্জ্বল,স্বপন পাল,উদিচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান,প্রত্যাশার সাবেক সভাপতি দেবাশীষ সরকার,গাজী মোবারক হোসেন,কবি তানভীর জাহান চৌধুরী ও মোস্তাফিজ রহমান মামুন।

আলোচনা শেষে স্মরণ সভায় মরহুম কবি মাসুম পারভেজের শোক বার্তা গ্রহন করেন,তাঁর ছোট বোন নাজু।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ