নিকলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন
জয়দেব আচার্য্য
কিশোরগঞ্জ নিকলী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে নিকলী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেন,বুধবার সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে অমর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে প্রাঙ্গণে নিকলী উপজেলা প্রশাসন, নিকলী থানা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা,নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রি কলেজ,নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,নিকলী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস, এনজিও ফোরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করেন,সকাল নয়টায় নিকলী গোরাচাঁদ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, কবুতর ও বেলুন উড়িয়ে, অভিবাদন গ্রহণ ও পুলিশ, আনসার ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসির সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়,সকাল সাড়ে দশটায় জেলা পরিষদ অডিটোরিয়ামে নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে,এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার,নব যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত,নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন,নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাজী বদরুল মোমেন মিঠু,সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম হেলিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ মোজাম্মেল হক আবীর, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কফিল উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা চান্দালী মেম্বার, বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ আলী,বীর মুক্তিযোদ্ধা সুবাস দাস,বীর মুক্তিযোদ্ধা কালীদাস সূত্রধর,সহ নিকলী উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাগণ, এছাড়া আরো উপস্থিত ছিলেন নিকলী উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সজিব ঘোষ, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু হানিফ, মৎস্য অফিসার মোঃ মোহাইমেনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন অফিসার জিএম সেলিম রেজা, পল্লী উন্নয়ন অফিসার শেখ মোঃ মহসীন উদ্দিন, তথ্য সেবা অফিসার তাসলিমা ফেরদৌসী মনি, অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনায় ছিলেন নিকলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসান রবিন, ইউ ডি এফ দূর্গা রানী সাহা,অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহণকারী ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ করেন, সুবিধাজনক সময়ে জাতির শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দির এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়

