জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না-সাবেক এমপি লালু

বগুড়া প্রতিনিধি:
বগুড়া-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদ সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় গ্রামেগঞ্জের বিভিন্ন জায়গায় অসহায় দুস্থ মানুষের মাঝে খালেদা জিয়া ও তারেক রহমান ছাগল, হাস, মুরগি ও গরু বিতরণ করেছেন। তারেক রহমান দেশের উন্নয়নে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে আবারও পূর্বের ন্যায় আবারো আপনাদের মাঝে আসবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আগামীতে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না। ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, সেখানে বিএনপি ঘোষিত ৩১ দফার সঙ্গে অনেকটাই মিল রয়েছে। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। তিনি বুধবার বিকালে গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউানয়নের হাজী বিবি হায়াতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা মাঠে বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, মরহুম আরাফাত রহমান কোকো আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় দুস্থ মানুষের মাঝে ছাগল, নগদ অর্থ ও ইফতার বিতরণ করেন প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, হাসানুজ্জামান পলাশ, সোহেল রানা সুমন, রুহুল আমিন সুমন, আতিকুল হোসেন বিপুল, আল-আমিন কিসু প্রমুখ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries