কিশোরগঞ্জে ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

অনলাইন ডেস্ক :

কিশোরগঞ্জে রেলস্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের চিহ্নিত টিকিট কালোবাজারি চক্রের মোঃ কাউসার মিয়া (২৫) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের ৭ টি আসনের তিনটি টিকিট ও একটি মোবাইল জব্দ করা হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার (ওসি) মোঃ লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ রেলওয়ে প্লাটফর্ম থেকে তাকে আমরা এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের ৭ টি আসনের তিনটি টিকিট ও একটি মোবাইলসহ আটক করি। আটককৃতর বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। টিকিট কালোবাজারি অভিযান অব্যাহত আছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries